Dhaka ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

শাকিবের জুটিতে ইধিকা পাল

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ৫৮৬ Time View

কলকাতার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল এখন শাকিব খানের নায়িকা। এই মুহূর্তে তিনি রয়েছেন কক্সবাজারে, ‘প্রিয়তমা’ ছবির শুটিং-এ ব্যস্ত। 

এরই মাঝে ছবির নায়ক শাকিব খান অভিনয় জীবনের ২৪ বছর পার করলেন। ‘প্রিয়তমা’র শুটিং ফ্লোরেই চলল সেটির উদযাপন।

ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষে কাটা হল বিশাল চকলেট কেক। ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ এবং কলকাতার ইধিকাকে পাশে নিয়ে কেক কাটলেন শাকিব।  নায়ককে কেকও খাইয়ে দেন ইধিকা।

শুটিংয়ের ফাঁকে শাকিব বলেন, ‘আজ আমার অভিনয় জীবনের বিশেষ দিন। এই দিনটিকে আমি কখনও ভুলব না। কারণ আমার সিনেমায় পা রাখার পিছনে যে সকল মানুষের অবদান রয়েছে তাদের আমি কখনো ভুলতে পারি না। বিশেষ করে সোহানুর রহমান সোহান ভাই, আজিজ রেজা ভাইকে আমার সব সময় মনে থাকবে, যেমনটা থাকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে স্মরণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।’

১৯৯৯ সালে অন্তত ভালোবাসা ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। তার শেষ মুক্তি পাওয়া ছবি ২০২৩-এর ‘লিডার আমিই বাংলাদেশ’। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩

শাকিবের জুটিতে ইধিকা পাল

Update Time : ০২:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩