
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কারিগরি বিষয়ক বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ব্র্যাকের সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রাইজ প্রকল্পের আওতায় ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব। বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।
প্রশিক্ষণের ট্রেডগুলোর মধ্যে রয়েছে- বিউটি সেলুন নারী, এমব্রয়ডারি ও জরি চুমকি, টেইলরিং এন্ড ড্রেস মেকিং, ইলেকট্রিক মটর রিপেয়ারিং এন্ড রিওয়াইন্ডিং, কাঠ ফার্নিচার ডিজাইন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স ও ওয়েল্ডিংস।
গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন বলেন, প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রাম জেলার ১০টি উপজেলার ৫শ’ জন বেকার যুব ও যুবনারী ১৯টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছে। এর মাধ্যমে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি নিজেদের আয়বৃদ্ধি করে পরিবার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী।
অনুষ্ঠানে ২৫ জন মাস্টার ক্রাফট পারসন (ওস্তাদ) ও ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Reporter Name 


















