Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা

সাদুল্লাপুরে বোরো জমির স্বাস্থ্য পর্যেক্ষণে মাঠে নামছেন কৃষি কর্মকর্তারা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৮৫ Time View
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষকদের অধিক ফসল ঘরে তোলার লক্ষ্যে মাঠে নেমেছেন কৃষি কর্মকর্তারা। অতন্ত্র জরিপের মাধ্যমে বোরো ধান ক্ষেতের ক্ষতিকর ও উপকারী পোকা এবং ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণে সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রেখেছেন এই কর্মকর্তারা।
এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলা নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ ব্লকে কৃষকদের নিয়ে অতন্দ্র জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার ও উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমারসহ অনেকে। এতে ব্লকটির অর্ধশত কৃষক অংশগ্রহণ করেন।
জরিপভুক্ত এলাকার কৃষক শহিদুল ইসলাম বলেন, কৃষি কর্মকর্তাগণ সরাসরি মাঠে এসে আমাদের বোরো খেতে পোকামাকড় শনাক্তসহ দমন বিষয়ে হাতেকলমে শিখিয়েছেন। এতে করে আমারা অনেকটা উপকৃত হলাম।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার জানান, অতন্ত্র জরিপের মূল বৈশিষ্ট্য ও  বিষয়বস্তু হচ্ছে- ক্ষতিকর পোকা ও বালাইয়ের উপস্থিতি আগেভাগে নির্ণয় করে সঠিক সময়ে বালাইনাশক ব্যবহার বা কার্যকর পদক্ষেপ নেওয়া।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য বলেন, আশানুরূপ ফসল নিয়ে কৃষকরা যাতে করে লাভবান হন, সেই লক্ষে আমরা মাঠে কাজ করছি। একইসঙ্গে অতন্ত্র জরিপ কর্মসূচিতে বোরো ধান ক্ষেতে পানিপাত্রের মাধ্যমে পোকা সংগ্রহ ও হাতজাল দিয়ে পোকা ধরার কৌশল কৃষকদের শেখানো হচ্ছে। এর মাধ্যমে ক্ষতিকর পোকা দমন করা সম্ভব হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

সাদুল্লাপুরে বোরো জমির স্বাস্থ্য পর্যেক্ষণে মাঠে নামছেন কৃষি কর্মকর্তারা

Update Time : ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬