Dhaka ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

সাদুল্লাপুর শিশু উদ্যানের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৮ Time View

oplus_1026

স্টাফ রিপোর্ট ঃ মহা উৎসবে গাইবান্ধার সাদুল্লাপুর শিশু উদ্যানের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পহেলা ফেব্রুয়ারী শনিবার শিশির ভেজা সকালে সাদুল্লাপুরে পাইলট হাইস্কুল মাঠে সাদুল্লাপুর শিশু উদ্যানের সভাপতি আলহাজ্ব সাচুজ্জোহা সরকার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মোশাররফ হোসেন।
সকালে এ উপলক্ষে কনকনে শীত উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্ত ভাবে মাঠে উপস্থিত হয়। এসময় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি।
এরপর সকাল ৯টায় জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা মো: আনোয়ারুল ইসলাম,
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো: ফজলুল কাইয়ুম হুদা, সাদুল্লাপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন,
সাবেক ব্যাংক কর্মকর্তা মো: সাইদুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা মো: আব্দুল মান্নাফ সরকার প্রমূখ।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা সংস্কৃতিতে অনবদ্য ভুমিকা রাখায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় স্থান করে নিয়েছে।
একাডেমীক সীকৃতি পেয়ে এবছরও প্রায় সারে পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু করেছে প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

সাদুল্লাপুর শিশু উদ্যানের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

Update Time : ১০:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫