Dhaka ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

সুন্দরগঞ্জে ফোন নম্বর না দেওয়ায় নারী শিক্ষার্থীদের ওপর হামলা, বিচার দাবিতে সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৯২ Time View

সুন্দরগঞ্জ  প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের ফোন নম্বর ও ফেসবুক আইডি না পেয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ডাকবাংলো মোড়ে শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে ওই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষামূলক মেলায় অংশ নিতে গিয়ে নারী শিক্ষার্থীদের এমন ন্যক্কারজনক হামলার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। বখাটেরা ফোন নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি চেয়ে না পেয়ে এই হামলা চালিয়েছে, যা নারীর নিরাপত্তা ও মর্যাদার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনা সমাজে মারাত্মক নিরাপত্তাহীনতা তৈরি করছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাবে। এ সময় তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, পরিচালক নুর এ আলম, আমানুল্লাহ আমান ও আহত শিক্ষার্থী আলফি আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল। মেলায় সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। অভিযোগ রয়েছে, মেলা চলাকালে বামনডাঙ্গা শিশু নিকেতনের কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে সরকারি বয়েজ স্কুলের কয়েকজন ছাত্র ফোন নম্বর ও ফেসবুক আইডি চায়। শিক্ষার্থীরা তা দিতে অস্বীকৃতি জানালে, সমাপনী অনুষ্ঠান শেষে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

সুন্দরগঞ্জে ফোন নম্বর না দেওয়ায় নারী শিক্ষার্থীদের ওপর হামলা, বিচার দাবিতে সড়ক অবরোধ

Update Time : ০৪:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬