Dhaka ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী?

সুন্দরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ৩ দিনের রিমান্ড

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১০১ Time View

সুন্দরগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার রহস্য উদঘাটনে স্বামী সাইফুল ইসলাম ওরফে বাবুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. জান্নাতুল ইসলাম এ আদেশ দেন। এরআগে পুলিশের পক্ষে ৫ দিনের রিমান্ড ও আসামী পক্ষের জামিন আবেদন শুনানী হয়।
আসামী সাইফুল ইসলাম বাবু উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্রামের আহম্মদ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল ইসলাম জানান, অপর ২ আসামী সাইফুল ইসলাম বাবুর পিতা আহম্মদ আলী (৬৫) ও মা শহিদা বেগম (৫২) পলাতক রয়েছেন। সাইফুলকে গ্রেপ্তারের আগে তার পরকীয়া প্রেমিকা রামভদ্র গ্রামের শহিদ মিয়ার স্বামী পরিত্যাক্তা মেয়েকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। অপর ২ আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা যায়, বিগত প্রায় ১৪ বছর আগে সাইফুল ইসলামের সঙ্গে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর-নুনখাওয়া গ্রামের রূপচান্দ মিয়ার মেয়ে আন্না আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ কন্যা রয়েছে। সাইফুল ও শহিদ মিয়ার ঐ মেয়ে একই দেশে প্রবাসে থাকায় তাদের প্রেমের গড়ে উঠে। তারা দু’জনই ৩ মাস আগে বাড়ি আসায় তাদের ছুটি শেষে আবার বিদেশে রওয়ানা করার আগের রাতেই পূর্ব-পরিকল্পিতভাবে আন্না বেগমকে হত্যা করে। এমন অভিযোগের ভিত্তিতে নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচানো আন্না বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আন্না বেগমের ভাই মতিয়র রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ পূর্বক থানায় হত্যা মামলা করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মোতাহার হোসেন আসামী সাইফুল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

সুন্দরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ৩ দিনের রিমান্ড

Update Time : ১০:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫