Dhaka ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে পলাশবাড়ী বিএনপি নেতার প্রতারণা!

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৮০ Time View

স্টাফ রিপোর্ট-গাইবান্ধার পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে দলের হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি মানুষকে চাকরি ও ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ, বাড়ি দখল, হয়রানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন।
ভুক্তভোগীদের পক্ষ থেকে বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতারক সন্ত্রাসী আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক শাস্তি, দল থেকে বহিষ্কার এবং প্রাপ্য টাকা, বাড়ি উদ্ধারসহ নিরাপত্তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার পলাশবাড়ির আসমতপুর এলাকার রফিকুল ইসলাম বলেন, তিনি ২০১৯ সালের ২৬ জুলাই চাকরি থেকে অবসর নেন। বিএনপি নেতা আবুল কালাম আজাদের সাথে ভালো স¤পর্ক থাকার কারণে তাকে গরুর খামার করার জন্য তিন কোটি টাকার লোন পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন আবুল কালাম আজাদ। তার প্রস্তাবে রাজি হলে তিনি কৌশলে ২০২২ সালের ২৫ ও ২৮ আগস্ট দুদফায় রফিকুল ইসলামের কাছ থেকে ২৩ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘদিনেও ব্যাংক থেকে লোন না পাওয়ার কারণে হতাশ হয়ে পড়েন রফিকুল ইসলাম। তিনি প্রায় নিস্ব অবস্থায় পরিবার পরিজন মানবেতর জীবন যাপন করছেন। টাকার অভাবে তিনি স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না। এ নিয়ে প্রশাসনসহ দলের প্রভাবশালী নেতৃবৃন্দের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি। উপরন্ত পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন আবুল কালাম আজাদ।
গত বছরের ৫ আগস্ট ছাত্র—জনতার অভ্যুত্থানের পর থেকে পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রতারণা—জালিয়াতি, হুমকি—ধামকি ও দখলদারিতে বেপরোয়া হয়ে ওঠে অভিযোগ করে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ৬ আগস্ট পলাশবাড়ীর কালিবাড়ি এলাকায় ব্যবসায়ী গোলাম আজমের সাত শতক জমিসহ বাসা—বাড়ি দখল করে নেয় আজাদ। বাড়ি হারিয়ে গোলাম আজম আত্মীয়—স্বজনদের বাড়িতে থেকে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান অপর ভুক্তভোগী ব্যবসায়ী গোলাম আজম। এমনকি ২০০৭ সালেও আজাদ জমির জন্য তার বাবাকে হত্যাচেষ্টা চালান। এছাড়াও চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে মোছা. শেলী বেগম, মোছা. শাপলা বেগম, সিমা খাতুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে পলাশবাড়ী বিএনপি নেতার প্রতারণা!

Update Time : ১২:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫