Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কবি সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১২১ Time View

সংবাদদাতাঃ গাইবান্ধায় কবি সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত গাইবান্ধায় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই জন্মবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে বিকেল ৪ টায় জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ,জেলা শাখার সহ সভাপতি কাকলী সাহা, জেলা শাখার সহ সভাপতি মায়া রানী পোদ্দার, অর্থ সম্পাদক কানিজ ফাতেমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল কোন অশুভ বাধাই মানেননি,কায়েমী স্বার্থের পিছুটানকেও স্বীকার করেননি,সব প্রতিকূলতা উপেক্ষা করে জীবনের ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়ায় নারী – পুরুষ সবাই কে নিয়ে সকল অন্যায়ের প্রতিবাদ করেছেন। একদিকে সাহিত্য সংস্কৃতির চর্চা অন্যদিকে নারী অধিকার, নারী আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতাত্তোর সময়ে সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনে তার সরব উপস্থিতি আজও নারী সমাজকে অনুপ্রেরণা জোগায়। তার এই প্রেরনাই নারীকে সকল বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহস সঞ্চার করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

কবি সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত

Update Time : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫