Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ জামাই-শাশুড়ি আটক 

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ২৮১ Time View
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :   
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবার অভিনব কায়দায় পাচারের সময় প্রায় পাঁচ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে জামাই-শাশুড়িকে। অভিনব কায়দায় মোটর বাইকের তেলের ট্যাংকের নিচের অংশে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় গোবিন্দগঞ্জ থানার পুলিশের হাতে আটক হওয়া এই জামাই ফারুক হোসেন ও শাশুড়ি নাসিমা বেগম কুড়িগ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে,  মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে এসআই সেলিম রেজা, এসআই মমিনুল ইসলাম, এএসআই আলমগীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ শহরে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে একটি মোটর সাইকেলের তেলের ট্যাংকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় পাঁচ কেজি গাঁজা সহ ওই জামাই-শাশুড়িকে আটক করা হয়।
আটকরা হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মাস্টারটারি গ্রামের বজলার রহমানের পুত্র ফারুক হোসেন (২৯) এবং একই উপজেলার নাখারগঞ্জ গ্রামের শফিক মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪২)। তারা সম্পর্কে জামাই-শাশুড়ি বলে জানিয়েছেন পুলিশকে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাঁজাসহ জামাই-শাশুড়ি আটক 

Update Time : ০৪:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫