Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

চিলমারী অংশে রাস্তার কাজ অসম্পন্ন রেখেই আজ উদ্বোধন হচ্ছে মাওলানা ভাসানী সেতু

  • Reporter Name
  • Update Time : ১২:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১২২ Time View

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
আজ বুধবার শুভ উদ্বোধন হচ্ছে হরিপুর-চিলমারী ১,৪৯০মিটার মাওলানা ভাসানী পিসি গার্ডার সেতুর। ৩দফা উদ্বোধনী দিনক্ষণ পরিবর্তনের পর অবশেষে চিলমারী অংশে রাস্তার কাজ অসমাপ্ত রেখেই সেতুটির উদ্বোধন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার বেলা ১২টায় তিনি স্বশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করবার কথা রয়েছে।
জানা গেছে,গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার থেকে চিলমারী উপজেলা হেড কোয়ার্টার সড়কে তিস্তা নদীর উপর ১হাজার ৪৯০মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প(৩য় সংশোধিত) বাস্তবায়ন করা হয়। দুই পাশ্বের সংযোগ সড়ক,৬২টি ছোট-বড় ব্রিজসহ এতে ব্যয় হয়েছে ৯২৫কোটি টাকা।
এই প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নকরণ কাজও বাস্তবায়ন শুরু হয়। এ লক্ষ্যে চিলমারী উপজেলা হেড কোয়ার্টার মাটিকাটারমোড় হতে পাঁচপীর জিসি সড়ক পর্যন্ত মোট ৫.২৩০মিটার এলাকার রাস্তা উন্নয়নের ঠিকাচুক্তি সম্পাদিত হয় ২০২৪সালের ১১ফেব্রুয়ারী তারিখে। যার চুক্তি মূল্য ছিল ১০কোটি ৩৩লক্ষ ২হাজার ৮৩২টাকা।
৩দফা উদ্বোধনের দিনক্ষণ পরিবর্তনের পর অবশেষে চিলমারী অংশে রাস্তার কাজ অসমাপ্ত রেখেই আজ বুধবার সেতুটির উদ্বোধন করছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১২টায় তিনি স্বশরীরে উপস্থিত হয়ে সেতুটির শুভ উদ্বোধন করার কথা রয়েছে। এলক্ষে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হলেও সেতুর সংযোগ সড়ক চিলমারী অংশের কাজ এখনো সম্পন্ন হয়নি। ফলে সেতুর উদ্বোধন হলেও তাৎক্ষণিক সুফল ভোগ করতে পারছেন না চিলমারী তথা কুড়িগ্রাম এলাকার মানুষ।
সরেজমিনে চিলমারী হেডকোয়ার্টার হতে দুইথানার মোড় এলাকা পর্যন্ত ঘুরে দেখা যায়,উপজেলার মাটিকাটা মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত পিসিং এর কাজ করা হয়েছে। কলেজ মোড় থেকে মুদাফৎথানা সরকারপাড়া পর্যন্ত পুরাতন রাস্তার পিস উল্টে দিয়ে রাখা হয়েছে যা যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। সরকারপাড়া মোড় থেকে অপু হাজির ভাটা পর্যন্ত পাকা করা হলেও পরবর্তী অংশে রাস্তার কাজ এখনো শেষ হয়নি।
সংযোগ রাস্তার পাশ্ববর্তী আ.রহিম দুলাল,আশরাফ আলী,মাজেদুল ইসলাম,শাহিন মাহমুদসহ অনেকে বলেন,সেতুটি মানুষ চলাচলের জন্যই নির্মাণ করা হয়েছে। অথচ চিলমারী অংশের রাস্তার কাজ না হতেই সেতুর উদ্বোধন, বিষয়টি আমাদের বোধগম্য নয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী(চঃদাঃ)মো.জুলফিকার আলী জানান,সেতুর সাথে সংযোগ সড়কের কোন সম্পর্ক নেই। চিলমারী অংশের ৫হাজার২৩০ মিটার রাস্তার মধ্যে ২হাজার ১৫০মিটার রাস্তার কার্পেটিং শেষ হয়েছে। ২হাজার৬৫মিটার রাস্তা কার্পেটিংয়ের জন্য প্রস্তুত ও বাকি ৭০০মিটার রাস্তার দুটি স্থানে জমির সমস্যা রয়েছে। সমস্যা সমাধান হলে বাকি রাস্তার কাজ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

চিলমারী অংশে রাস্তার কাজ অসম্পন্ন রেখেই আজ উদ্বোধন হচ্ছে মাওলানা ভাসানী সেতু

Update Time : ১২:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫