Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

পটুয়াখালীতে গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১৪৮ Time View

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি): প্রতিরোধ ও করণীয়’ শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের নিয়ে  পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও’স ন্টেওয়ার্ক ফর রেডিও এ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এই কর্মশালা আয়োজন করে।

প্রকল্পটি ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির অংশ, যা সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অনিমেষ কান্তি হাওলাদার। স্বাগত বক্তব্য দেন বিএনএনআরসি’র প্রতিনিধি মাহাফুজা ইসলাম

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং টিএফজিবিভি প্রতিরোধে তাদের পেশাগত অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন । এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রযুক্তির অপব্যবহার রোধ এবং নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

পটুয়াখালীতে গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬