Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

২ ঘণ্টা পর সচল হলো ফেসবুক ও মেসেঞ্জার

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১২৩ Time View

সাময়িক কারিগরি বিভ্রাট কাটিয়ে প্রায় দুই ঘণ্টা পর সচল হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। আজ রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার পর থেকে ব্যবহারকারীরা আগের মতো স্বাভাবিকভাবে এই সেবাগুলো ব্যবহার করতে পারছেন।

এর আগে দুপুর দেড়টার পর থেকে হঠাৎ করেই ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যায় পড়েন দেশের বহু ব্যবহারকারী। বিশেষ করে কম্পিউটারের ব্রাউজার বা ওয়েব সংস্করণ থেকে লগ-ইন করতে গিয়ে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (Account temporarily unavailable) বার্তাটি দেখা যাচ্ছিল। এ ছাড়া নিউজফিড লোড না হওয়া এবং মেসেঞ্জারে বার্তা পাঠাতে দীর্ঘ সময় লাগার মতো সমস্যাও দেখা দেয়।

ডেস্কটপ সংস্করণে এই সমস্যা বেশি হলেও অনেক ব্যবহারকারীর মোবাইল অ্যাপে সেবাটি সচল ছিল। হঠাৎ এই বিভ্রাটে অনলাইন ব্যবসায়ী এবং পেশাজীবীরা সাময়িকভাবে বিপাকে পড়লেও সেবা স্বাভাবিক হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, সার্ভারের কোনো অভ্যন্তরীণ সমস্যার কারণে এই সাময়িক বিভ্রাট ঘটে থাকতে পারে। বর্তমানে ব্যবহারকারীরা কোনো বাধা ছাড়াই ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

২ ঘণ্টা পর সচল হলো ফেসবুক ও মেসেঞ্জার

Update Time : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬