Dhaka ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা মধ্যরাতে রাতে আল বারাকার দুই বাসে আগুন তুরস্কে কপ-৩১ শুরু: জলবায়ু অর্থায়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু: অংশ নিচ্ছে জিইউকের তিন সদস্যের প্রতিনিধিদল গবরের ঘুঁটে ও খড়িতে মারাত্মক কার্বন বিপর্যয় : বিষাক্ত ধোঁয়ায় গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশ চরের সাড়ে ৮ হাজার মানুষকে ৫১ কোটি টাকার শর্তহীন সহায়তা দিচ্ছে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ডায়াবেটিক সমিতি জাতীয় কাউন্সিলের সদস্য হলেন সেকেন্দার আযম আনাম

আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু: অংশ নিচ্ছে জিইউকের তিন সদস্যের প্রতিনিধিদল

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩৪৫ Time View

স্টাফ রিপোর্টার: তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) আওতায় আয়োজিত এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

সম্মেলনে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) তিন সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলে রয়েছেন সংস্থার নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম, সমন্বয়কারী কিশোর কুমার সরকার ও সহ-সমন্বয়কারী জয়া প্রসাদ। তারা আগামী ১২ নভেম্বর রাতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ এগিয়ে নিতে এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সম্মিলিত করণীয় নিয়ে আলোচনা হবে সম্মেলনে।

বাংলাদেশের জলবায়ুঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করা জিইউকের প্রতিনিধিদের এ অংশগ্রহণ স্থানীয় অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু: অংশ নিচ্ছে জিইউকের তিন সদস্যের প্রতিনিধিদল

Update Time : ০৮:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬