Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

খবর বিক্রেতাই এখন খবরের পাতায়

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১৫০ Time View

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 129.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

প্রতিনিধি গাইবান্ধা:
অটোরিক্সা চালক ও পত্রিকা বিক্রেতা আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকা-ের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার গাইবান্ধা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধ চলাকালে রাস্তার দু’পাশে প্রায় আধা ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এসময় বিক্ষুব্ধরা খুনিদের গ্রেফতারে নানা ধরণের স্লোগান দেয়। বিক্ষুব্ধ গাইবান্ধা এলাকাবাসী এই মানববন্ধন ও সড়ক কর্মসূচির আয়োজন করে।
পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর তালুকদার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি তুলে নেয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শ্রমিক নেতা সাংবাদিক রেজাউন্নবী রাজু, আব্দুর রহমান শেখ, রফিকুল ইসলাম, আব্দুল ওয়াহাব, রাজা মিয়া, জাহাঙ্গীর আলম, মামুন মিয়া, নিহত আনিসের ছোট বোন হেনা আকতার, স্ত্রী কবিতা বেগম, মেয়ে আরনিকা ও ছেলে প্রান্ত।
বক্তারা আনিছুর রহমান ঠান্ডার নৃশংস হত্যাকা-ের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে শ্রমিক নেতৃবৃন্দ বলেন।
উল্লেখ্য, গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে বৃহস্পতিবার প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

খবর বিক্রেতাই এখন খবরের পাতায়

Update Time : ০২:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫