Dhaka ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন নৌকা বাইচ প্রতিযোগিতা: ব্যক্তি উদ্যোগে টিকে আছে ঐতিহ্য, নেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিউইয়র্কে দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপকূলীয় বন্যার সতর্কতা বহাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নতুন রূপ ও প্রত্যয় নিয়ে এলো স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল  ৩৫ বছর পূর্তিতে স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী 

  • Reporter Name
  • Update Time : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোড়াঘাট দুর্গ এবং প্রাচীন সুরা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এ ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ  পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঘোড়াঘাট দুর্গটির ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্যের পাশাপাশি প্রাচীন স্থাপনাটির সংরক্ষণ ও উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মন্ত্রী উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদ পরিদর্শন করেন। সেখানে মসজিদের প্রাচীন স্থাপত্যশৈলী ও নির্মাণকৌশল ঘুরে দেখেন।
ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদসহ ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন পরিদর্শনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন প্রত্নসম্পদের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পর্যটন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় সুধীজনরা। তাদের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ঘোড়াঘাটের প্রাচীন স্থাপনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এলাকাটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করবে।
এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

উত্তর গিদারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী 

Update Time : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬