Dhaka ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ম্যানেজারের ২০ হাজার টাকা জরিমানা  হিট স্ট্রোক থেকে বাঁচতে কী করবেন? ডিজেলভর্তি ড্রামে ডুবে প্রাণ হারাল আড়াই বছরের শিশু অনিশ্চয়তার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প ঘোড়াঘাটে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট নওগাঁয় চাঞ্চল্যকর চার খুন: থানায় হত্যা মামলা দায়ের ভাওয়াইয়া একাডেমির গাইবান্ধা জেলা কমিটি গঠন: রাজু সভাপতি, জিয়া সাধারণ সম্পাদক  অ্যাডমিট কার্ড না পেয়ে এসএসসিতে বসতে পারল না শিক্ষার্থী, ইউএনও কার্যালয়ে মায়ের আহাজারি পলাশবাড়ীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন গাইবান্ধায় ১ম দিনের এসএসসি পরীক্ষা সুুষ্ঠুভাবে সম্পন্ন

ওমান উপসাগরে ইরানি জাহাজে হামলা, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

  • Reporter Name
  • Update Time : ০১:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩৮ Time View

ডেস্ক রিপোর্ট: ওমান উপসাগরে একটি ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার।

রবিবারের (১৯ এপ্রিল) এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, জাহাজটি মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটিকে থামাতে গুলি চালায়, যার ফলে জাহাজটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি চলাচল বন্ধ করতে বাধ্য হয়।

এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়ার এক মুখপাত্র সতর্ক করে বলেন, এটি ‘সশস্ত্র জলদস্যুতা’ এবং এর জবাব দ্রুতই দেওয়া হবে। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এই ঘটনার প্রতিশোধ নিতে প্রস্তুত। ইরানের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল -এ দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানি জাহাজটি থামার নির্দেশ অমান্য করেছিল। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ম্যানেজারের ২০ হাজার টাকা জরিমানা 

ওমান উপসাগরে ইরানি জাহাজে হামলা, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

Update Time : ০১:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬