Dhaka ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু মোকাবিলায় গাইবান্ধার চরাঞ্চলে উন্নত চুলা প্রদান

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক: চরাঞ্চলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে ৯শ’ পরিবারের মাঝে উন্নত বৈদ্যুতিক চুলা প্রদান কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এবং এডব্লিউও ইন্টারন্যাশনাল (AWO International)-এর উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ২শ’ ৪০টি পরিবারের মাঝে উন্নত এই বৈদ্যুতিক চুলা প্রদান করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, গৃহস্থালি কাজে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রচলিত কাঠের চুলার বিকল্প হিসেবে এই উন্নত বৈদ্যুতিক চুলা ব্যবহারের ফলে নারীদের স্বাস্থ্যঝুঁকি যেমন কমবে, তেমনই পরিবেশ সুরক্ষায় তা কার্যকর অবদান রাখবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে এলাকার নির্ধারিত ৯শ’ প্রান্তিক পরিবারের মাঝে পরিবেশবান্ধব এই উন্নত বৈদ্যুতিক চুলা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

কার্বন নিঃসরণ হ্রাস ও জলবায়ু মোকাবিলায় গাইবান্ধার চরাঞ্চলে উন্নত চুলা প্রদান

Update Time : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬