Dhaka ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

গাইবান্ধায় রক্ষাগোলা নেতৃত্বের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২৪০ Time View

ডেস্ক রিপোর্ট:

গাইবান্ধায় ‘রক্ষাগোলা নেতৃত্বের জন-সম্পৃক্ততা, নেটওয়ার্কিং ও এডভোকেসির কৌশল’ বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) সকালে গাইবান্ধা সদরের নশরতপুরস্থ গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে এবং জার্মানির ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’-এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন পর্যায়ের রক্ষাগোলা সংগঠনের ২০ জন আদিবাসী ও প্রান্তিক নেতৃত্ব অংশ নেন।

সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরীর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী কিশোর কুমার সরকার, অর্থ ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মো. মিজানুর রহমান এবং সিসিবিভিও’র সহকারী কর্মসূচি সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রক্ষাগোলা সংগঠনের ধারণা ও সমাজ বিনির্মাণে এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, গণ উন্নয়ন কেন্দ্রের  সমন্বয়কারী মিজানুর রহমান আগামী দিনে রক্ষাগোলা সংগঠনের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে নতুন নতুন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের গভীর প্রত্যাশা ব্যক্ত করেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে রক্ষাগোলা সংগঠন ও সমন্বয় কমিটির নেতৃবৃন্দের দায়িত্ব-কর্তব্য, মানবাধিকার ও আদিবাসী অধিকার, প্রচলিত প্রয়োজনীয় আইন, নীতিমালা, আন্তঃরক্ষাগোলা যোগাযোগের গুরুত্ব, সেবামূলক ও অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলী এবং ইস্যুভিত্তিক জনসমাবেশ ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পরিকল্পনা তৈরীর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করছেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। এতে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী কর্মসূচি সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা ও পৌল টুডু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

গাইবান্ধায় রক্ষাগোলা নেতৃত্বের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

Update Time : ০৭:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬