
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের চিলমারীতে অবস্থিত চিলমারী মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক জাহিদুল ইসলাম রাজার অবসরে তাকে কলেজ থেকে রাজকীয়ভাবে বিদায় দেয়া হয়েছে। সোমবার দুপুরে চিলমারী মহিলা ডিগ্রি কলেজে রাজার এ রাজকীয় বিদায় অনুষ্ঠিত হয়।
জানাগেছে, জাহিদুল ইসলাম রাজা ১জুলাই ১৯৯৫ সাল হতে চিলমারী মহিলা ডিগ্রী কলেজের রসায়ন বিষয়ে প্রদর্শক হিসেবে দীর্ঘদিন চাকরি করে আসছেন। গত ১৭ এপ্রিল তারিখে ছিল তার শেষ কর্মদিবস। চাকুরী থেকে অবসর গ্রহন করায় সোমবার দুপুরে কলেজের পক্ষ থেকে রাজাকে রাজকীয়ভাবে বিদায় দেয়া হয়। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি শফিকুল ইসলাম বেবু।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিতেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য জিয়াউর রহমান জুয়েল, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ফজলুল হক প্রমূখ।
পরে সুসজ্জিত মোটর গাড়িতে করে বিদায়ী প্রদর্শক জাহিদুল ইসলাম রাজাকে সতীর্থরা মটর সাইকেলের বহর নিয়ে তার রমনাস্হ হাজি বাড়িতে পৌছে দেয়।
এসময় পথচারীরা মুহমুহ করতালির মধ্যদিয়ে রাজার বিদায়ে অংশগ্রহণ করেন। রাজা চিলমারী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা কালীন প্রদর্শক ছিলেন।

Reporter Name 























