Dhaka ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা

ছাত্রলীগের হস্তক্ষেপে মাদ্রাসার নিয়োগ বোর্ড পন্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • ৩৮৪ Time View

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ছাত্রলীগ কর্মীদের হস্তক্ষেপে এক মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগীত হওয়ার ঘটনা ঘটেছে। পারিবারিক কমিটির মাধ্যমে এবং গোপনে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত করার অভিযোগে হস্থক্ষেপ করেছেন বলে ছাত্রলীগ কর্মীদের দাবী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়।
জানা গেছে,উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকায় অবস্থিত রাজার ভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষে শনিবার দুপুরে নিয়োগ নির্বাচনী বোর্ড শুরু করা হয়।এসময় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা সেখানে গিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপÍর কর্তৃক প্রেরিত ডিজি’র প্রতিনিধির নিকট নিয়োগ বোর্ডের বৈধতা সম্পর্কে জানতে চায়। এসময় তাদের প্রশ্নের কোন জবাব না দিয়েই ডিজি প্রতিনিধি নিয়োগ বোর্ড অসম্পন্ন রেখে চলে যান। ছাত্রলীগ কর্মীদের দাবী মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি,সহ-সভাপতি ও শিক্ষক প্রতিনিধি আপন তিন ভাই।তারা ওই বোর্ডে অধ্যক্ষ ও ডিজি’র প্রতিনিধিকে নিয়ে গোপনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক বদিউজ্জামান বদরুল বলেন,নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে আমাদের কোন আপত্তি থাকবে না।
রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড.মো.মিনহাজুল ইসলাম বলেন,শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ড আয়োজন করা হয়েছিল। বোর্ডটি অসম্পন্ন রয়েছে।
মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ জানান,এবিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।সিদ্ধান্তহীনতায় ভূগছি,পরে কথা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ

ছাত্রলীগের হস্তক্ষেপে মাদ্রাসার নিয়োগ বোর্ড পন্ড

Update Time : ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩