Dhaka ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় যুবক গ্রেপ্তার একটি সেতুর অভাবে ৩০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো  পাঁচ শিক্ষকেই চলছে ৪শ ছাত্রীর পাঠদান, সংকটে মোহনপুর সরকারি বালিকা বিদ্যালয় যুদ্ধ-সংকটের মধ্যেও জলবায়ু উদ্যোগ থামানো যাবে না: কপ-৩১ এ বিশ্বনেতারা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আজ সাদুল্লাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা

জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৮ Time View

আনতালিয়া (তুরস্ক) থেকে এম. আবদুস্ সালাম: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আরও ঋণের পরিবর্তে অনুদান এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর এমন অনুদান প্রয়োজন, যা তাদের ঋণের বোঝা বাড়াবে না। বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়নব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে পূরণ করছে না উল্লেখ করে তিনি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতার নীতির ভিত্তিতে প্রধানমন্ত্রী তাঁর পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেন। প্রথম প্রস্তাবে তিনি দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজনে বরাদ্দের আহ্বান জানান। পাশাপাশি নির্গমন কমানোর কার্যক্রমেও সহায়তা অব্যাহত রাখার কথা বলেন।

দ্বিতীয় প্রস্তাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণমুক্তি ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি। এর মধ্যে জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধে বিশেষ সুবিধা এবং জলবায়ু কার্যক্রমে বিনিয়োগের বিনিময়ে ঋণ হ্রাসের ব্যবস্থা অন্তর্ভুক্ত করার কথা বলেন। তৃতীয় প্রস্তাবে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করার ওপর জোর দেন।

চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। পঞ্চম প্রস্তাবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যকে ভিত্তি করে কপ-৩১ এ ‘বেলেম–আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান। জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ, শোভন সবুজ কর্মসংস্থান এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য অর্জনেও গুরুত্ব দেন তিনি।

এদিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী, বিশ্বনেতাদের দুই দিনের বক্তব্যে জলবায়ু অর্থায়ন ও জ্বালানি রূপান্তর নিয়ে অবস্থানগত পার্থক্য সামনে এসেছে। উন্নয়নশীল দেশগুলো ধনী দেশগুলোর কাছ থেকে বাড়তি অর্থায়ন চেয়েছে। ইউরোপীয় নেতারা বৈশ্বিক বিদ্যুতায়ন সম্প্রসারণের উদ্যোগে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো তেল, গ্যাস ও কয়লার ব্যবহার অব্যাহত রাখার পক্ষে অবস্থান তুলে ধরেছে। এসব মতপার্থক্যের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য সমঝোতা তৈরির চ্যালেঞ্জ রয়েছে আলোচকদের সামনে।

বৃহস্পতিবারের আনুষ্ঠানিক কর্মসূচিতে প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা ও অর্থায়নে প্রবেশাধিকার এবং নগরের সহনশীলতা, অভিযোজন ও জলবায়ু কার্যক্রম নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক নির্ধারিত ছিল। ১১ ও ১২ নভেম্বরের নেতৃবৃন্দের সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জাতীয় বক্তব্যের পাশাপাশি এসব বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়।

প্রধানমন্ত্রীর পাঁচ দফা বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব; এগুলো সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত নয়। নেতাদের বক্তব্যের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা ও দরকষাকষি চলছে। আনতালিয়া এক্সপো সেন্টারে ৯ নভেম্বর শুরু হওয়া কপ৩১ আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলার কথা। তুরস্ক সম্মেলনের আয়োজক এবং অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন আলোচনা প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

Update Time : ০২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬