Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় যুবক গ্রেপ্তার একটি সেতুর অভাবে ৩০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো  পাঁচ শিক্ষকেই চলছে ৪শ ছাত্রীর পাঠদান, সংকটে মোহনপুর সরকারি বালিকা বিদ্যালয় যুদ্ধ-সংকটের মধ্যেও জলবায়ু উদ্যোগ থামানো যাবে না: কপ-৩১ এ বিশ্বনেতারা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আজ সাদুল্লাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রাতের আঁধারে বিষ স্প্রে করে ৪৫ শতক আমন ধান নষ্ট করল দুর্বৃত্তরা মধ্যরাতে রাতে আল বারাকার দুই বাসে আগুন

মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ Time View

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যালয়ে মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্তা, হুমকি ও পদত্যাগে বাধ্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম সজীব তালুকদার (৩৫)।

জানাগেছে, গত ২৭ অক্টোবর মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের মাহমুদবাগ ইসলামিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে ঢুকে জোবায়ের হোসনে (১৬) নামে এক ছাত্রের রেজিষ্ট্রেশন কার্ডে বয়স কমানোর কথা বলে একদল যুবক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় তারা প্রধান শিক্ষকের অফিসের সিসি ক্যামেরা জোরপূর্বক বন্ধ করে নানা ধরণের হুমকি ধামকী প্রদান সহ মব সৃষ্টি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকে প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে বিদ্যায়ের প্রয়োজনীয় চাবীর গোছা ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে সজীব তালুকদার (৩৫), জোবায়ের হোসেন (১৬), মো. কাউসার (২২), জনি মিয়া (২৫) এবং গালিব (২৫) নামের ৪জনের dনাম উল্লেখ করে রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১১ নভেম্বর সজীবকে গ্রেফতার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সজীবকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় যুবক গ্রেপ্তার

মব সৃষ্টি করে প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করায় যুবক গ্রেপ্তার

Update Time : ০৫:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬