Dhaka ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল উদয়ন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিন্টু : শহরে প্রথম জানাজা, বাদ এশা গটিয়ায় দাফন দারিদ্র্যমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: নতুন রূপ ও প্রত্যয় নিয়ে এলো স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল  ৩৫ বছর পূর্তিতে স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মরিচ-ভুট্টার চর, নদ-নদীর ঢেউ: পর্যটনের নতুন কেন্দ্র হতে পারে গাইবান্ধা জনগণের কাছ থেকে সাড়ে ১০ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী 

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ Time View

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির ছোট ভাই।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের আগে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের মির্জা ফয়সল আমীন বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে আমি কাজ করতে চাই।” এ সময় তিনি উপনির্বাচনে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত ও দলীয় হাইকমান্ডের সবুজ সংকেত পেয়ে মির্জা ফয়সল আমীন দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং আগামী ২৯ অক্টোবর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমাদানের সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল শনিবার এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেন তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। উপনির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ ও জোর তৎপরতা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

Update Time : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬