Dhaka ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু: সমকালীন পাঠ ও কথামালা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ একটু উদ্যোগ ও চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মেঘনায় ট্রলার ডুবি: দুই দিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বাবার উদ্যোগ ও প্রচেষ্টাই মানুষের জীবনে স্বনির্ভরতা আনতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গো-খাদ্য সংকট, বিপাকে গবাদি পশু খামারি ও মালিকরা জাতিসংঘে নেই মোদী-পুতিন-শি: তিন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে আলোচনা ১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ Time View
স্টাফ রিপোর্টার: ডিজেল পেট্রোল কেরোসিন ও অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদ, সার সরবরাহ নিশ্চতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, কৃষক নেতা ছাদেকুল ইসলাম মাস্টার, গোলাম রব্বানী মুসা প্রমুখ।

কমরেড মিহির ঘোষ তার বক্তব্যে বলেন, একটি শিশু জন্মের পর থেকে বোঝা যায় সে দুষ্ট হবে নাকি মেধাবী হবে। বর্তমান সরকারে বয়স ৬ মাস হলেও এরই মধ্যে তার কার্যক্রমে বোঝা যাচ্ছে এরা জনগণকে শান্তিতে রাখবে না। সেই সাথে বিরোধীদলের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, বিরোধী দল জনগণের পক্ষে না থেকে আমেরিকা সাম্রাজ্যবাদের সাথে আছে। বক্তারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ১ নম্বর রেল গেটে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু: সমকালীন পাঠ ও কথামালা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০২:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬