Dhaka ১১:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ

নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৭৫ Time View

স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে দেশের নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চলে প্রতিবছর নদীভাঙন ও বন্যায় বহু পরিবার বসতভিটা, কৃষিজমি ও জীবিকা হারাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন জলবায়ু অর্থায়ন উদ্যোগ এসব অঞ্চলের জন্য সম্ভাবনার দ্বার খুলতে পারে।

গত ৭ অক্টোবর ঢাকায় সরকার ও ইউএনডিপির মধ্যে ‘ইনক্লুসিভ বাজেটিং অ্যান্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’ (IBFCR II) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দলিলে স্বাক্ষর করা হয়। ফ্রান্সের উন্নয়ন সংস্থা AFD-এর অর্থায়নে প্রকল্পটি ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হবে।

এই উদ্যোগের আওতায় জলবায়ু ঝুঁকির ভিত্তিতে সরকারি অর্থ বরাদ্দ, ব্যয় পর্যবেক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যবস্থা শক্তিশালী করা হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়নের প্রবাহ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব চাহিদা বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে দুর্যোগসহনশীল অবকাঠামো, টেকসই কৃষি, বিকল্প জীবিকা এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে প্রয়োজনভিত্তিক অর্থায়ন জরুরি। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তবে নতুন প্রকল্পে উত্তরাঞ্চলের জন্য পৃথক কোনো অর্থ বরাদ্দ ঘোষণা করা হয়নি। জলবায়ু অর্থায়নের সুফল প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে স্থানীয় সরকার, উন্নয়ন সংস্থা ও জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা

Update Time : ১১:১৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬