Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল  ৩৫ বছর পূর্তিতে স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মরিচ-ভুট্টার চর, নদ-নদীর ঢেউ: পর্যটনের নতুন কেন্দ্র হতে পারে গাইবান্ধা জনগণের কাছ থেকে সাড়ে ১০ টাকা দরে বিদ্যুৎ কিনবে সরকার ঐতিহাসিক দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী  কুকুরের আক্রমণে শিশুসহ ৮ জন আহত, আক্রান্ত গবাদি পশুও সরকারি কর্মকর্তা পরিচয়ে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ২ প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু: সমকালীন পাঠ ও কথামালা

নিউ মার্কেটের কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ৩৪৩ Time View

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী নিউ মার্কেটে এক কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও জানা গেছে, উপজেলার হরিরামপুর গ্রামের মৃত রজব আলী (কালা মিয়ার) ছেলে আব্দুস সালাম (৫০) দীর্ঘদিন থেকে জুড়ী নিউ মার্কেটে কেয়ার টেকার হিসেবে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮ টায় বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থলে পৌঁছান। কর্মস্থলে পৌঁছার কিছুক্ষণ পর মার্কেটের দ্বিতীয় তলার অফিস কক্ষে ফ্যানের সাথে সালামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ম্যানেজার প্রদীপ দাস মার্কেটের মালিকদের ঘটনা জানান। খবর পেয়ে মার্কেটের মালিক এম এ মুজিব মাহবুব ও তার বড় ভাই জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জুড়ী থানাকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। 

স্বামীর মৃত্যুর খবর পেয়ে আব্দুস সালামের স্ত্রী বানু বেগম বার বার মোর্চা যাচ্ছিলেন। বানু বেগম জানান,তার স্বামী সকালে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে হাসিমুখে বিদায় নিয়ে কর্মস্থলে জান। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর আসে। এ মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না।

আব্দুস সালামের তালতো ভাই (বেয়াই) ফজর আলী জানান, খবর পেয়ে তিনি নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অফিস করতে গিয়ে আব্দুস সালামের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময়ের লাশের মুখ দিয়ে রক্ত পড়তে দেখেছেন। 

আব্দুস সালামের ছেলে শরিফ আহমদ বলেন, সকালে বাবার হাসি মাখা মুখটা দেখেছি। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসা না পর্যন্ত বলা যাচ্ছে না কোন কিছু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: খরচ কত হবে, কত দামে বিক্রি হবে ধান

নিউ মার্কেটের কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু

Update Time : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩