Dhaka ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

পীরগঞ্জের আলমপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানবন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২৩২ Time View

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নানা অনিয়মের অভিযোগ তুলে অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বড় আলমপুর ইউনিয়নবাসী। গত রবিবার (২৪ নভেম্বর) দুপুরে বড় আলমপুর ইউনিয়নের সর্ব জনসাধারণের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পত্নীচড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন পরিষদের
আট জন নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যসহ ৫ শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী ও বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম নির্বাচিত হবার পর থেকেই বিগত সময়ের সাবেক স্পীকারের প্রভাব দেখিয়ে বেপরোয়া হয়ে এককভাবে কার্যক্রম পরিচালনা করেন। এই সময়ে তিনি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক টিসিবি’র উপকারীভোগীদের তথ্য হালনাগাদের কথা বলে ইউনিয়ন পরিষদের টিসিবি কার্ড জমা নিয়ে সঠিক উপকারভোগীদের নাম তালিকা থেকে বাদ দিয়ে আত্নীয় স্বজনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউপি চেয়ারম্যান সেলিম এছাড়াও জন্মনিবন্ধন সংশোধনের নামে হয়রানি, বয়স্ক, বিধতা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধী ভাতার নাম করে টাকা নেয়া, ইউনিয়ন পরিষদের নামে বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎসহ ইউনিয়ন পরিষদে সবধরনের সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিতের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান সেলিমের অপসারণসহ দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণের দাবী জানান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। এসময় মানববন্ধনে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা চেয়ারম্যান সেলিম এর নানা অনিয়মের কথাও তুলে ধরেন। পরে বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলে দিয়ে প্রতিবাদ করে।
মানবন্ধনে বক্তব্য রাখেন, হোসেনপুর গ্রামের শাফিউল ইসলাম, বড় আলমপুর গ্রামের সাজু মিয়া, বাঁশপুকুরিয়া গ্রামের খারুজ্জামান লাবু, তহিদুর রহমান, ষোলঘরিয়া গ্রামের রওশন আলী, ইউপি সদস্য হারুন অর রশিদ, শিমুল মিয়া, আবু তাহের মিয়া, আশরাফুর ইসলাম, তাহাজুল ইসলাম, মোছা: ফাতেমা বেগম, মরিয়ম বেগম, শাহিন মিয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পীরগঞ্জের আলমপুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানবন্ধন

Update Time : ০২:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪