Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

মানসম্মত প্রাথমিক শিক্ষায় আনন্দলোক বিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করেছে

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৩৬২ Time View

ডেস্ক রিপোর্ট: দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে দেশে আনন্দলোক প্রাথমিক বিদ্যালয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। দাতা সংস্থা নেটজ বাংলাদেশ ও জার্মানভিত্তিক দাতা সংস্থা বিএমজেড এর সহায়তায় আনন্দলোক ট্রাস্ট এর মাধ্যমে আনন্দলোক ৩৪টি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে পড়ালেখা ও গুণগত মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও জাতীয়ভাবে সুনাম অর্জন করেছে-যা ইতোমধ্যে দেশের প্রাথমিক শিক্ষায় অনুকরনীয় হয়েছে।
গতকাল ম্ঙ্গলবার ঢাকার মেরি স্টোপস অডিটোরিয়ামে আনন্দলোক ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের ভাইস-চেয়ারপার্সন সোহরাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে পরামর্শ সভার আয়োজন করা হয়। বিভিন্ন অঞ্চলে স্থাপিত এসব বিদ্যালয়গুলো চলমান রাখতে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, কর্পোরেট প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং শিক্ষানুরাগীসহ নানা স্তরের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং প্রতিটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুর জন্য প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে করে দেশের সার্বিক শিক্ষা সূচকে উন্নয়নের পাশাপাশি পরিবারে আয় উপার্জনেও ভুমিকা রাখতে পারবে। এসময় পাঠ্যসূচির সাথে কারিগরি শিক্ষার যুক্ত করার প্রস্তাবনাও দেয়া হয়। এছাড়াও বক্তারা জানান, বিদ্যালয়গুলো চলমান রাখতে কমিউনিটির লোকজনকে সম্পৃক্ত করার পাশাপাশি দেশের বিত্তবাদ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রবাসি ও সামাজিক প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে অনলাইন ডকুমেন্টরি ও প্রচারাভিযান বাড়াতে হবে।
এসময় বিদ্যালয়গুলোর উপর ডকুমেন্টরি প্রদর্শন ও অগ্রগতি সম্ভাবনার ক্ষেত্র নিয়ে প্রেজেন্টেশন দেয়া হয়।
কুষ্টিয়া, গাইবান্ধা, রংপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলায় স্থায়ী অবকাঠামোতে পাঠ সুন্দর পরিবেশে ৩৪টি আনন্দলোক বিদ্যালয়ে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর‌্যন্ত ৬ হাজার শিক্ষার্থী পড়া-লেখা করছে। বিদ্যালয়গুলো পরিচালনা করছে বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে), জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) ও আনন্দলোক ট্রাস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন

মানসম্মত প্রাথমিক শিক্ষায় আনন্দলোক বিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করেছে

Update Time : ০৩:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪