Dhaka ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

রাজশাহীতে গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০১ Time View

রাজশাহী ব্যুরো: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় রাজশাহী বিআরটিএ সার্কেল অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির পেশাজীবী গাড়িচালক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীল আচরণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স বহন, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকা এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি না চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পথচারীদের প্রতি সহনশীল আচরণ, ট্রাফিক সংকেত ও সড়ক চিহ্ন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পার্কন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা, রাজশাহী মেডিকেল কলেজের প্রভাষক ডা. মো. এহসানুল হক এবং রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. মোশারফ হোসেন ও মো. সুমন হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষকরা সড়ক পরিবহন আইন, নিরাপদ ড্রাইভিং কৌশল, দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, প্রাথমিক চিকিৎসার ধারণা এবং যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। অংশগ্রহণকারী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

রাজশাহীতে গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ১২:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬