Dhaka ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

শতবর্ষে ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১৪২ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মাহাবুব আলম ডাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন। তিনি বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, ভাদুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কবিরুল ইসলাম কবির এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।
আয়োজক কমিটির সদস্যরা জানান, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

শতবর্ষে ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী

Update Time : ১১:০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬