Dhaka ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর মহিমাগঞ্জে ‘মব সৃষ্টি করে’ অধ্যক্ষকে পদচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ উন্নয়ন কেন্দ্রে ‘আর্ন-নিট’ প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় ৮ ঘণ্টায় ছিনতাইয়ের রহস্য উদ্‌ঘাটন, কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন: গোবিন্দগঞ্জে নিহত তৌফিকের দাফন সম্পন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ২ বালু দস্যু গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ২৪৯ Time View

সাঘাটা প্রতিনিধি:
​গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরোধে থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার মুন্সীরহাট ও হলদিয়া ইউনিয়নের নলছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
​সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলমের সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার কচুয়াহাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সবুজ মিয়া (৪২) এবং উত্তর সাথালিয়া গ্রামের জহির উদ্দিন সরকারের ছেলে জুয়েল আমিন (৩৭)।

​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহবুব আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স মুন্সীরহাট ও নলছিয়া এলাকায় ঝটিকা অভিযান চালায়। এসময় বালু উত্তোলনকালে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে সবুজ মিয়া একজন চিহ্নিত ও পেশাদার ‘বালু দস্যু’ হিসেবে পরিচিত। উল্লেখ্য যে: ​গত বছরের ১৬ সেপ্টেম্বর অবৈধ বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের এক অভিযানে তিনি আটক হয়েছিলেন। ​সে সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন।
​জরিমানা এবং আইনি ব্যবস্থার পরেও তিনি পুনরায় নদী দখল ও বালু লুটপাটে লিপ্ত হন।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, “অবৈধ বালু উত্তোলনরোধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও নদীর ক্ষতি করে বালু লুটতরাজের সাথে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুপি-হারিকেনের আলোয় পীরগঞ্জে ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর

সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ২ বালু দস্যু গ্রেপ্তার

Update Time : ০৪:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬