Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের ১ লাখ সাড়ে ৮৩ হাজার টাকা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৭৪ Time View
স্টাফ রিপোর্ট:
গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি অধ্যাপক মোঃ মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ১১৬ জন অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে এ টাকা বিতরণ করা হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ঐচ্ছিক তহবিলের এ অর্থ বিতরণ করা হয়।
উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন প্রধান অতিথি গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ মাজেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, এমপির ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন আমুশ, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ওসমান গনি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য অধ্যাপক মোঃ মজেদুর রহমান বলেন, উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের অসহায়, দুর্দশাগ্রস্ত ও অসুস্থ মানুষেরাও এর অংশীদার হবেন। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করছি যে, আমার নির্বাচনী এলাকার কোনো ব্যক্তি যেন দারিদ্র্যের শিকার না হন। সমাজের যোগ্য ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবেই একটি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গড়া সম্ভব হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের ১ লাখ সাড়ে ৮৩ হাজার টাকা বিতরণ

Update Time : ০৩:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬