
ডেস্ক রিপোর্ট: উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রদর্শিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘কালো বিড়াল’। সোহরাব হোসেন উল্লাস পরিচালিত চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী ঘিরে স্থানীয় দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় ।
নওগাঁ ফিল্ম সোসাইটি (এনএফএস)-এর সৌজন্যে এবং ফিল্মহলিক প্রোডাকশনের প্রযোজনায় চলচ্চিত্রটির দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। শহরের বইপট্টি এলাকায় অবস্থিত ‘আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম এবং রাত ৮টায় দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জিএম জাকির হোসেন।

Reporter Name 

























