Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

করতোয়ার তীরে তাবু টাঙিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১০৮ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে করতোয়া নদীর তীর ঘেঁষে  জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, নদীর তীরবর্তী দুর্গম চর এলাকায় তাবু টাঙিয়ে প্রতিদিন দুপুরের পর থেকেই বসে এই আসর। দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও বগুড়াসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে সিএনজি ও মোটরসাইকেলে করে পেশাদার জুয়াড়িরা এখানে জড়ো হন। আসরটিকে ঘিরে গড়ে উঠেছে একটি শক্তিশালী ‘লাইনম্যান’ সিন্ডিকেট। প্রশাসনের গতিবিধি নজরদারি করাই এদের কাজ। ফলে পুলিশ আসার আগেই মূল হোতারা সটকে পড়ে এবং মাঝেমধ্যে দু-একজন খুচরা জুয়াড়ি আটক হলেও মূল চক্রটি অধরাই থেকে যায়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “জুয়ার আসরটি তিন থানার সীমান্তবর্তী দুর্গম চরে হওয়ায় অভিযানে গেলে জুয়াড়িরা সীমানা জটিলতার সুযোগ নেয়। পুলিশ পৌঁছানোর আগেই তারা অন্য থানার সীমানায় পালিয়ে যায়। পীরগঞ্জ ও ঘোড়াঘাট থানার মধ্যে যৌথ অভিযানের বিষয়ে আলোচনা চলছে।”

উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিম জানান, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। যেহেতু এটি একাধিক উপজেলার সংযোগস্থল, তাই সংশ্লিষ্ট সব থানার সাথে আলোচনা করে দ্রুত যৌথ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

করতোয়ার তীরে তাবু টাঙিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগ

Update Time : ০৫:২৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬