
স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসীমউদ্দিন ও সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান ।
এছাড়াও সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেন। সভায় মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

Reporter Name 




















