Dhaka ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

গাইবান্ধায় ১১ দলীয় জোট প্রার্থীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে বিশাল গণমিছিল

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১০২ Time View

গাইবান্ধা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ (সদর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিমের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠ থেকে নির্বাচনী গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

গণমিছিলপূর্ব এক সমাবেশে সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক, পৌর আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, সহকারী সেক্রেটারি মো. নুরুন্নবী সরকার, সদর উপজেলা আমীর মো. নুরুল হক মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার উপদেষ্টা মুফতি মানসুর রহমান খান ও ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শরীফ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ব্যবসায় শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়া, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ আল কারজাভি, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুজাহিদুল ইসলাম মাসুম ও আমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থী মো. আব্দুল করিম বলেন, “আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পচে যাওয়া রাষ্ট্রের সংস্কার করতে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিতে হবে।” তিনি গাইবান্ধার উন্নয়নের স্বার্থে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

নারীদের অভয় দিয়ে তিনি আরও বলেন, “মা-বোনেরা কোনো জুজুর ভয় পাবেন না। কোনো ভয়ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিন, চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলেই মা-বোনেরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন।”

যুবসমাজ সম্পর্কে তিনি বলেন, “আমরা যুবকদের দেশগড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

গাইবান্ধায় ১১ দলীয় জোট প্রার্থীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে বিশাল গণমিছিল

Update Time : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬