Dhaka ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গো-খাদ্য সংকট, বিপাকে গবাদি পশু খামারি ও মালিকরা জাতিসংঘে নেই মোদী-পুতিন-শি: তিন প্রভাবশালী নেতার অনুপস্থিতি নিয়ে আলোচনা ১৬তম বিজেএস-এ দেশসেরা গাইবান্ধার আরিফ উল করিম সিয়াম করতোয়া নৌ ট্র্যাজেডির ৪ বছর: আজও কাঁদছে নদী পাড়ের মানুষ ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৬৮ Time View

গোবিন্দগঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইস উদ্ধার করা হয়।
মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে গ্রেফতার করা হয় । আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল একাউন্ট হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং প্রযুক্তি—ভিত্তিক অপরাধ দমনে আইন—শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকায় খুশি এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গো-খাদ্য সংকট, বিপাকে গবাদি পশু খামারি ও মালিকরা

গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের দুই ‘মাস্টারমাইন্ড’ গ্রেফতার

Update Time : ১২:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫