Dhaka ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

ঘোড়াঘাটে কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ৩৪৬ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় অনিয়মের অভিযোগ করে বক্তারা বলেন, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ব্রীজের গাইড ওয়াল নির্মাণে নিম্নমানের কাজ, কোনো ধরনের ভিত্তি না বসিয়ে আলগা মাটিতে ওয়াল নির্মাণ, ব্রীজের নীচ থেকে মাটি খনন, ব্রীজের দুই ধারে ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য রোলার ব্যবহার না করা সহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে। বক্তারা আরও বলেন, এ কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে সঠিক ভাবে তদারকি না করায় ঠিকাদারি প্রতিষ্ঠান এ ধরনের  অনিয়মের সুযোগ পেয়েছে। এ সময় বক্তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

এ সময়  এলাকার শতাধিক লোকজন, উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুর‌্যাল ব্রীজেস কর্মসূচীর আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ৪,৮৩,৭৭,৭৩৭/- টাকা চুক্তি মুল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিডেট ও মেসার্স খান এন্টার প্রাইজ এন্ড আরএস এন্টার প্রাইজ গত ৩০ জুলাই ২০২০ইং তারিখে কাজ শুরু করেন। কার্যাদেশ অনুযায়ী গত ৫ মার্চ ২০২২ইং তারিখে কাজ সমাপ্তি হওয়ার কথা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

ঘোড়াঘাটে কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

Update Time : ০৯:২৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩