Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী?

ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষ ড্রাইভার ও হেলপার গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ৩০৫ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষে এক গাড়ীর ড্রাইভার ও অপর গাড়ীর হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (৬ আগস্ট) সকাল ৭ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মিশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।

 আহতরা হলেন, দিনাজপুর সদর  উপজেলার ভাতপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ট্রাক ড্রাইভার শাহিন আলম (২৯) ও  অপরজন হলেন, যশোর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ট্রাকের হেলপার সাব্বির হোসেন (১৬)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর গামী একটি ট্রাক ( যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৪৪১০) মিশন নামক এলাকায় রাস্তার পাশে থামিয়ে গাড়ীর টুকটাক মেরামতের কাজ করেছিলেন। একই সময় একই দিক থেকে আসা একটি মালবাহী বড় ট্রাক ( যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৪৬০১) থামিয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে দোকানের ভিতর প্রবেশ করে। এসময় থামিয়ে থাকা ট্রাকের ড্রাইভার আহত হন ও অপর ট্রাকের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ীর কেবিনে আটকা পড়ে যায়। খবর  পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা আটকা পড়া হেলপার সহ অপর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রায় ১ ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে দূর্ঘটনা কবলিত ট্রাকের কেবিনের কিছু অংশ কেটে ট্রাকের হেলপার ও অপর গাড়ীর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাক দুটি ঘোড়াঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষ ড্রাইভার ও হেলপার গুরুতর আহত

Update Time : ০৫:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩