Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ম্যানেজারের ২০ হাজার টাকা জরিমানা 

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৩০ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে উপজেলার সাধনা ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুনকে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। এ সময় ঘোড়াঘাট থানা পুলিশের এসআই মোঃ নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জানা যায়, উপজেলা প্রশাসনের নির্ধারিত ফুয়েল কার্ড ব্যবস্থা উপেক্ষা করে তেল বিক্রি করার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ফুয়েল কার্ড ছাড়াই বিপুল পরিমাণ তেল বিক্রির সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট পাম্পে এই নিয়ম না মেনে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার লিটার তেল বিক্রি করা হয়, যা বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ কারণেই ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ম্যানেজারের ২০ হাজার টাকা জরিমানা 

Update Time : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬