Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন মেসির রেকর্ডময় রাতে মায়ামির জোড়া গোলে জয় গোবিন্দগঞ্জে বিএনপির জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা সাঘাটা উন্নয়ন সংস্থার মানবিক কাজে পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল প্রকাশ, ২০ আগস্ট ভোটগ্রহণ সুন্দরগঞ্জে নিখোঁজের পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চমক টিভির পরিচালকদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ভূতুড়ে বিদ্যুৎ বিল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

চিলমারীতে ঘন কুয়াশা ও হিমেল হওয়ায় জন জীবন বিপর্যস্ত

  • Reporter Name
  • Update Time : ০৫:১২:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৭৭ Time View

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ঘন কুয়াশার সাথে উত্তরীয় হিমেল হাওয়ার প্রভাবে কনকনে ঠান্ডায় কুড়িগ্রামের চিলমারী উপজেলায় জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সারাদিনব্যাপি কুয়াশা বৃষ্টির মত ঝরছে। গত দুদিন কিছুটা সূর্যের দেখা মিললেও রোববার দিনব্যাপি চিলমারীতে কুয়াশা বৃষ্টি ঝড়তে দেখা গেছে।অতিরিক্ত শীতে শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছে না। সরকারীভাবে শীতার্তদের মাঝে সামান্য শীতবস্ত্র বিতরণ করা হলেও হতদরিদ্র শীতার্তদের পাশ্বে নেই স্থানীয় জন প্রতিনিধিরা।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান,এটি শৈত্য প্রবাহ নয়,ঘন কুয়াশার সাথে উত্তরীয় হিমেল হওয়ার প্রভাবে এত ঠান্ডা পড়ছে। রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ডিগ্রি সেলসিয়াস।
রোববার ঘন কুয়াশার কারনে সারা দিন রাস্তায় গাড়ীর হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ইদ্রিছ আলী বলেন, ক’দিন ধরে যেভাবে ঠান্ডা চলছে তাতে গাড়ী চালানোই কঠিন।দুপুরে উপজেলার ফ্লাড সেন্টার এলাকায় মাজেদা বেওয়া নামে এক বৃদ্ধাকে লাঠি হাতে রাস্তায় কাপতে দেখা যায়। উপজেলা শহরের হোটেল ব্যবসায়ী বকুল মিয়া কন কনে ঠান্ডায় কর্মীর অভাবে দোকান খুলতে পারছেনা বলে জানায়। এদিকে হিমেল হাওয়া ও শীতের তীব্রতায় কৃষক,শ্রমিকসহ খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। অনেকে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে শরীর গরমের চেষ্টা করছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের জন্য কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণ

চিলমারীতে ঘন কুয়াশা ও হিমেল হওয়ায় জন জীবন বিপর্যস্ত

Update Time : ০৫:১২:১০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬