Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৮০ Time View

ডেস্ক রিপোর্ট: একটার পর একটা ধাক্কা যেন পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের বিদায়, চোখের জলে ভেঙে পড়াএরপর এবার লাস ভেগাসের পোকার টেবিলেও মিলল না সাফল্য।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচের পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। চোখের পানি ধরে রাখতে না পারা সেই দৃশ্য ছুঁয়ে গিয়েছিল বিশ্বের কোটি ফুটবলভক্তকে।

তবে হতাশা ভুলতে খুব বেশি সময় নেননি ব্রাজিলিয়ান তারকা। বিশ্বকাপের পরই তিনি যোগ দেন লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার টুর্নামেন্ট২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে।

শনিবার ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পোকার টেবিলে নিজের ভাগ্য পরীক্ষা করছেন তিনি। কিন্তু এবারও সুখবর পেলেন না। প্রতিযোগিতার প্রথম দিনেই (ডে) ছিটকে যেতে হয় তাকে।

যদিও পোকারে নেইমারের এটি প্রথম অভিজ্ঞতা নয়। ২০২৫ সালের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে দারুণ পারফরম্যান্স করে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। কিন্তু এবার সেই সাফল্য ধরে রাখতে পারেননি।

বিশ্বকাপে ব্যর্থতার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। গত জুলাই নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে চোটের কারণে পুরো টুর্নামেন্টে তিনি ছিলেন সীমিত ভূমিকায়। বদলি হিসেবে মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন তিনি। জাতীয় দলের হয়ে তার শেষ গোলটিও আসে ওই ম্যাচে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে, যদিও তা দলকে হার থেকে বাঁচাতে পারেনি।

পোকারের প্রতি নেইমারের ভালোবাসা অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই খেলার সঙ্গে যুক্ত তিনি। তবে নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছে। চলতি বছরের শুরুতে অভিযোগ ওঠে, সান্তোসের একটি ম্যাচে না খেলেও প্রায় ২৪ ঘণ্টা অনলাইন পোকার খেলায় ব্যস্ত ছিলেন তিনি। ঘটনায় ব্রাজিলের ফুটবল অঙ্গনে তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

সব মিলিয়ে ২০২৬ সালের গ্রীষ্মটা নেইমারের জন্য হয়ে উঠেছে হতাশার এক অধ্যায়ফুটবল মাঠে স্বপ্নভঙ্গ, আর পোকার টেবিলেও দ্রুত বিদায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

Update Time : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬