Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

দুই মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন করা সেই চাচিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫৪ Time View

ডেস্ক রিপোর্ট: দুই মাসের শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ও  প্রধান আসামি সেই চাচিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার চাচির নাম ফারজানা আক্তার লতা বেগমকে (৩২)।

শুক্রবার (১৭ জুলাই) রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম। এর আগে দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ক্যাম্প কমান্ডার আরিফুল বলেন, নরসিংদী জেলার মাধবদী থানাধীন একটি দুই মাস বয়সি শিশুর ওপর নির্মম নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পায়ে গুরুতরভাবে আঘাত করা হচ্ছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়।

তিনি বলেন, ঘটনার পর থেকেই র‍্যাব-১১, সিপিএসসি-৩ নরসিংদী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সূত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার আত্মগোপনে রয়েছেন।গোপন সংবাদের ভিত্তিতে আজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামি ফারজানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এর আগে, আপন চাচি কর্তৃক দুই মাসের শিশুর ওপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ১৪ জুলাই মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়। নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযুক্ত ফারজানার পাশাপাশি তার স্বামী কাউসার আহমেদ এবং পিতা আলমাস মিয়াকেও আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

দুই মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন করা সেই চাচিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

Update Time : ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬