Dhaka ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

পলাশবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ২১৩ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হৃদয় মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ শয়ন ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, হৃদয় মিয়া প্রায় অর্ধমাস আগে তার বন্ধুর স্ত্রী লামিয়া বেগমকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসেন। স্বামীর বাড়ী আসার পর লামিয়া জানতে পারে তার আগেও একটি বউ আছে। এরপর থেকেই লামিয়া বাবার বাড়ীতে ফিরে যেতে চায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতে থাকে। শুক্রবার (১৪ মার্চ) রাতে আবারো স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। শনিবার (১৫ মার্চ) সকালে লামিয়ার চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে দেখতে পায় হৃদয়ের মরদেহ পড়ে আছে।
লামিয়া জানান, আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমার আগের স্বামী-সন্তান আছে। গত রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় গলায় ফাঁসি দেয়ার চেষ্টা করে। আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। তবে রাতে আবার কখন গলায় ফাঁস দিয়েছে বুঝতে পারিনি।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো জানান, হৃদয়ের স্ত্রী ও পরিবারের লোকজন থানায় এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

পলাশবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Update Time : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫