Dhaka ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার! গোবিন্দগঞ্জে সীডস্ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রহ্মপুত্র নদে মাছের অভাব, পেশা বদলাচ্ছেন জেলেরা পেট্রোলের দাম ১ হাজারে পৌঁছানোর শঙ্কা বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রতিবাদ: বাস মালিকদের সড়ক অবরোধ, বাস চলাচল বন্ধের ঘোষণা

মাটির দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু 

  • Reporter Name
  • Update Time : ১০:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ২৬২ Time View
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির উত্তর দোহালিয়া কুইয়ারিটিলা গ্রামে মাটিচাপায় আহত হয়ে ফয়ছল আহমদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।তিনি পেশায় স’মিলের ড্রাইভার ও দিনমজুর ছিলেন। ফয়ছল আহমদ উপজেলার আবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আনুমানিক ২ ঘটিকার দিকে নিজ বাড়িতে পুরাতন মাটির দেয়াল কোদাল দিয়ে সরানোর সময় অসাবধানতাবশত দেয়ালটি তার ওপর ধসে পড়ে। এ সময় হাতে থাকা কোঁদালের ধারালো অংশ উরুতে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে রেফার করা হলেও বৈরি আবহাওয়ার কারণে সিলেটে যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, পরবর্তীতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে ভোরের দিকে অবস্থার আরও অবনতি হলে দক্ষিণভাগ থেকে গাড়ির ব্যবস্থা করে সিলেটে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পতিমধ্যে বিয়ানীবাজার উপজেলায় পৌঁছানোর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফয়ছল আহমদের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার পাঁচ সন্তানের মধ্যে বড় দুই ছেলে হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে স্বজনদের দুশ্চিন্তা আরও বেড়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টায় উপজেলার দোহালিয়া গোরস্থান মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ

মাটির দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু 

Update Time : ১০:১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫