Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ পঞ্চগড়ে করতোয়ায় নৌ ট্র্যাজেডির চার বছর: স্বজনহারাদের কান্না আজও থামেনি গোবিন্দগঞ্জে ভারতে পাচারের আগে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন বিকাশ ও রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গাইবান্ধায় স্পন্দন শিল্পীগোষ্ঠীর মাসিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোবিন্দগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ওবায়দুল হক আরিফ সুন্দরগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার পদত্যাগ সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার!

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ Time View

প্রতিনিধি গাইবান্ধা :

গাইবান্ধা শহরে অভিনব কায়দায় মোটরসাইকেলে পাচারের সময় প্রায় সাড়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পুরাতন জেলখানা মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন একটি পালসার মোটরসাইকেলকে থামার সংকেত দেন কর্তব্যরত ট্রাফিক টিএসআই হযরত আলী ও গৌতম। তবে সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই চালক কিছুটা সামনে গিয়ে মোটরসাইকেলটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোটরসাইকেলটির সিট, তেলের ট্যাঙ্কি ও পাশের কভার খুলে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় লুকানো ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ট্রাফিক পুলিশের টিআই (অ্যাডমিন) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশনায় শহরকে যানজটমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ট্রাফিক সদস্যরা কাজ করছেন। এরই ধারাবাহিকতায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ

মোটরসাইকেলের সিট ও তেলের ট্যাঙ্কি থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার!

Update Time : ০১:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬