Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

সাদুল্লাপুরে কারিগরি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৭১ Time View

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কারিগরি বিষয়ক বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ব্র্যাকের সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রাইজ প্রকল্পের আওতায় ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব। বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন।

প্রশিক্ষণের ট্রেডগুলোর মধ্যে রয়েছে- বিউটি সেলুন নারী, এমব্রয়ডারি ও জরি চুমকি, টেইলরিং এন্ড ড্রেস মেকিং, ইলেকট্রিক মটর রিপেয়ারিং এন্ড রিওয়াইন্ডিং, কাঠ ফার্নিচার ডিজাইন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন, মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স ও ওয়েল্ডিংস।

গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন বলেন, প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রাম জেলার ১০টি উপজেলার ৫শ’ জন বেকার যুব ও যুবনারী ১৯টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছে। এর মাধ্যমে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি নিজেদের আয়বৃদ্ধি করে পরিবার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী।

অনুষ্ঠানে ২৫ জন মাস্টার ক্রাফট পারসন (ওস্তাদ) ও ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

সাদুল্লাপুরে কারিগরি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

Update Time : ০৩:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬