Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

সাদুল্লাপুরে জামায়াতের ইফতার মাহফিল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের মরহুম আলহাজ্ব ডা. আব্দুল মোত্তালিব আকন্দের বাড়ির উঠানে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাইবান্ধা-৩ সংসদীয় আসন দু’টি উপজেলা নিয়ে গঠিত হওয়ায় উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। দুই উপজেলাতেই সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। দল-মত নির্বিশেষে তিনি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রউফ সরকার, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের শেষাংশে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

সাদুল্লাপুরে জামায়াতের ইফতার মাহফিল

Update Time : ১১:০০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬