
সাপাহার (নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলার ৩৮টি কওমি মাদরাসার শিক্ষার্থী ও নিশ্চিন্তপুর গ্রামের অসহায় ও দরিদ্র ১ হাজার ৫শ’ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় সাপাহারে এই খাদ্য বিতরণ কার্যক্রমের আয়োজন করে আহলে হাদিস ওলামা পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ২০ কেজি চাল, ১০ কেজি আটা ও ১ কেজি ডালসহ দুপুরের খাবার।
বিতরণ কর্মসূচিতে সংগঠনটির নওগােঁ জেলা পশ্চিম শাখার সভাপতি ড. কাওসার এরশাদ মুহাম্মদ মাদানী, সেক্রেটারি শায়েখ হাফেজ সানাউল্লাহ মাদানী ও সহকারি সেক্রেটারি শায়েখ নজরুল ইসলামসহ স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Reporter Name 




















