Dhaka ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

রংপুরে শতাধিক নারী ও কিশোরীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • Reporter Name
  • Update Time : ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১০৯ Time View

বেরোবি (রংপুর) সংবাদদাতা: রংপুরের পীরগাছা ও কাউনিয়ার ১৪৪ জন প্রান্তিক নারী ও কিশোরীকে প্রজনন ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘সাসটেইনেবল লাইভলিহুডস অব রুরাল উইম্যান থ্রু মাইক্রো এপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট’ (সীড) প্রকল্পের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার (২৯ এপ্রিল) ​উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় পীরগাছার বামুনসর্দার (অন্নদানগর) এবং কাউনিয়ার হরিচরণ শর্মা (টেপামধুপুর) কমিউনিটি ক্লিনিকে দুটি ক্যাম্প আয়োজনের মাধ্যমে এসব সেবা প্রদান করা হয়।

ক্যাম্প দু’টি উদ্বোধন করেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা। তিনি বলেন, “সচেতনতার অভাব বা আর্থিক সীমাবদ্ধতার কারণে গ্রামীণ নারীরা প্রায়ই প্রজনন স্বাস্থ্যের মতো জরুরি বিষয়ে চিকিৎসাসেবা থেকে দূরে থাকেন। ইসলামিক রিলিফ নারীদের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডা. সুলতানা বিলকিস ও ডা. মোহতারেমা বেগম। ক্যাম্পে নারী প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্পের আওতায় পীরগাছা ও কাউনিয়ায় মোট ৪০টি হেলথ ক্যাম্প পরিচালিত হবে। যার অংশ হিসেবে এই ক্যাম্প দু’টি সফলভাবে সম্পন্ন হলো। অনুষ্ঠানে চিকিৎসা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদানের পাশাপাশি পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

রংপুরে শতাধিক নারী ও কিশোরীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Update Time : ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬